ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আলোকিত মহাদান ইউনিয়ন গড়তে চাই: হুমায়ুন কবীর

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার  সরিষাবাড়ী উপজেলায় ৮ নং মহাদান ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী জনাব  মোঃ হুমায়ুন কবির বলেন,  আলোকিত মহাদান ইউনিয়ন  গড়তে শিক্ষা ঐক্য উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সেবা সমূহকে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগনের কাছে পৌছে দেওয়াই আমার লক্ষ্য।

তিনি আরও বলেন,অর্থ,পেশী শক্তি ও আধিপত্য দিয়ে নয়,গরীব দূঃখীর ন্যায্য অধিকার রক্ষা,প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের মাধ্যমে মহাদান ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করতে শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার সুষমও উন্নয়ন,ও দরিদ্র বিমোচন করে একটি সুন্দর তথ্যপ্রযুক্তি নির্ভর আলোকিত জনপদ গড়তে ইউনিয়ন বাসী যেন তাদের আমানত ভোটাধিকার প্রয়োগ করে আমাকে একজন সেবক হিসেবে নির্বাচিত করে এটাই আমার প্রত্যাশা।"

জানা যায়, নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী হুমায়ূন কবীর দীর্ঘ দিন যাবৎ সমাজের অবহেলিত পিছিয়েপড়া পরিবারে ছেলে-মেয়েদের লেখা-পড়ার জন্য সহযোগীতা ও বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠানে যোগদান সহ আর্থিক অনুদান প্রদান, পবিত্র ঈদ উল আযহা ও ঈদ উল ফিতরে অসহায় দরিদ্র মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ত্রান সামগ্রী হিসেবে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রেখেছেন। চলমান করোনা ভাইরাস প্রার্দুভাবে প্রতিরোধে সরকারী বিধি নিষেধ প্রয়োগ করায় কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে সাহায্যের হাত বাড়ানো অব্যাহত ও করোনা ভাইরাস প্রতিরোধে মাস্কহীনদের মাঝে রাস্তায় রাস্তায় মোড়ে হাট বাজারে হাজার হাজার মাস্ক বিতরন অব্যাহত রেখেছেন। এলাকার জনসাধারনের মাঝে ব্যাপক সাড়া ও উদ্দিপনা লক্ষ্য করা গেছে। হুমায়ুন কবীর সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের বিশিষ্ঠ ঠিকাদার মরহুম আব্দুস সাত্তার কন্ট্রাকটরের বড় ছেলে।তিনি সকলের দোয়া ও সর্মথন কামনা করেছেন।
ads
ads
ads

Our Facebook Page

↑